﻿বুয়েটের উপাচার্য বললেন দুর্ঘটনা কমাতে প্রশিক্ষণের বিকল্প নেই
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এস এম নজরুল ইসলাম বলেছেন দুর্ঘটনা কমাতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই
এ ছাড়া গাড়ির মালিক চালক প্রশিক্ষক ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মধ্যে সমন্বয় ও সুসম্পর্ক থাকতে হবে 
গতকাল মঙ্গলবার বুয়েটের পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে ড্রাইভার ইনস্ট্রাকটর কর্মসূচির (মডিউল-২) উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন
গাড়িচালক ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সচেতন দক্ষ ও নিরাপদ চালক তৈরি করে নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট ১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে
উপাচার্য নজরুল ইসলাম বলেন গাড়িচালকদের নির্দিষ্ট বিরতিতে প্রশিক্ষণ দিতে হবে
এ ছাড়া পেশাভিত্তিক নৈতিকতা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দুর্ঘটনা কমে আসবে
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান দুর্ঘটনা হ্রাস করতে এ ধরনের প্রশিক্ষণের প্রশংসা করেন
মন্ত্রী রিসার্চ ইনস্টিটিউটকে পথচারীর সঙ্গে সংঘর্ষজনিত দুর্ঘটনা কমাতে ভবিষ্যতে পথচারীদের জন্য সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার অনুরোধ জানান
উপউপাচার্য এম হাবিবুর রহমান এই প্রশিক্ষণকে সময়োপযোগী উল্লেখ করে বলেন এবার ব্যবহারিক ক্লাস অন্তর্ভুক্ত করায় প্রশিক্ষণ আরও বাস্তবসম্মত হবে
অধ্যাপক মো. শামসুল হক বলেন প্রথম ব্যাচে যেসব ইনস্টিটিউটের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে কয়েকটি ইনস্টিটিউট বিআরটিএর রেজিস্ট্রেশন পেয়েছে
এ ছাড়া বেশ কয়েকটি ইনস্টিটিউট মাল্টিমিডিয়া ও ভিডিও ফুটেজের মাধ্যমে চালকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে
গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে
নিহতের নাম জসীম শিকদার
তিনি রডমিস্ত্রির কাজ করতেন
তাঁর বাড়ি পটুয়াখালী সদরের কামারপুর এলাকায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় গতকাল বেলা সোয়া তিনটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জসীমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন
কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে ওই ব্যক্তি লাশ ফেলে পালিয়ে যান
পরে জসীমের ফুফাতো ভাই গিয়ে লাশ শনাক্ত করেন
লোহাগড়ায় একটি হত্যাকাণ্ডের জের
ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট অনেকেই এলাকাছাড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইমারুল শেখ হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের ৪৬টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে
আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় এসব পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন
গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল ভাইস চেয়ারম্যান শাহানারা শামীম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির আহমেদ ফকির ভাঙচুর ও লুটপাট হওয়া বাড়িগুলো পরিদর্শন করেছেন
ইউএনও জানান ভাঙচুর ও লুটপাটের শিকার ৪৬টি পরিবারের তালিকা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে পাঠনো হয়েছে। তিনি বলেন হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে
গ্রামবাসী জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৩ সেপ্টেম্বর রাতে দীঘলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে গ্রামের ইমারুল শেখ খুন হন
এ ঘটনায় নিহত ইমারুলের ফুফাতো ভাই নূর মোহাম্মদ ৩৫ জনকে আসামি করে গত রোববার লোহাগড়া থানায় মামলা করেন
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের ৪৬টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়
বাদীপক্ষের লোকজন ও পার্শ্ববর্তী গ্রামের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা
ভাঙচুর ও লুটপাটের শিকার আবদুল হাই শেখের স্ত্রী নার্গিস রেহেনা জানান তাঁর তিনটি ঘর ভাঙচুর করা হয়েছে
দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে বক্সখাট ডাইনিং টেবিল আলনা সোফা সেট ড্রেসিং টেবিল স্বর্ণালংকারসহ সবকিছু
কাওছার শেখের স্ত্রী আছিয়া বেগম জানান তাঁদের ঘরের সবকিছু লুট হয়ে গেছে
তাঁর কান থেকে গয়না খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
তাণ্ডবের শিকার পরিবারের সদস্যরা জানান তাঁদের এখন পথে বসার মতো অবস্থা
বাড়িতে বসবাস করার মতো অবস্থা নেই নিরাপত্তাও নেই
তাই তাঁরা গ্রাম ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন
নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আজাদ হোসেন জানান বিদ্যালয়ে উপস্থিতি ৬০ ভাগ কমে গেছে
গ্রামে কর্তব্যরত পুলিশের একজন কর্মকর্তা জানান প্রথম দিন লুটপাট ঠেকাতে গেলে পুলিশকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করা হয়
এখন এক পাশে লুটপাট ঠেকাতে গেলে অন্য পাশ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান স্থানীয় সাংসদ এস কে আবু বাকের ও উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান চেষ্টা করেও ওই গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব মেটাতে পারেননি
তিনি বলেন জনবল কম থাকায় তাঁদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন
লুটপাট নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে লুটপাটের অভিযোগ নিয়ে কেউ থানায় আসেননি
উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান বলেন পুলিশের কারণেই এ গ্রামের দ্বন্দ্ব মেটানো যায়নি
এই হত্যা ও লুটপাটের জন্য পুলিশও দায়ী
স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ ২৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে
বর্তমানে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পান্নু শেখ ও জালাল মাস্টার
অন্য পক্ষের নেতৃত্বে আছেন ইয়াছিন মোল্লা ও আফজাল শেখ। নিহত ইমারুল প্রথম পক্ষের লোক
১৯৯৭ সালে ইয়াছিন মোল্লা পক্ষের আফজাল শেখ খুন হন
এ বছর দুই পক্ষের মধ্যে পাঁচবার সংঘর্ষের ঘটনা ঘটে
নীলফামারীতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সড়ক অবরোধ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দুপুরে নীলফামারী সরকারি কলেজের এক প্রভাষক শহরের চৌরঙ্গী মোড়ের এক দোকানদারের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে
ওই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চৌরঙ্গী মোড়ে সড়ক অবরোধ করে
গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে শহরের প্রধান সড়কের ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়
এএসপি সদর সার্কেল সাহাবুদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আশরাফুল আলম সোমবার দুপুরে ফটোস্ট্যাটের দোকানে গিয়ে একটি কাগজ ফটোকপি করান
পরে দোকানদার মুক্তিকে ১০ টাকার একটি নোট দেন তিনি
ফটোকপির দাম দুই টাকা। দোকানদার প্রভাষককে সাত টাকা ফেরত দিয়ে আর কিছু বলেননি
প্রভাষক অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর বাকি টাকা ফেরত চাইলে দোকানদার বলেন এক টাকা খুচরা নেই
তাঁর এ কথা শুনে প্রভাষক বলেন এ কথা আগে বললেই হতো। অযথা দাঁড়িয়ে থাকতে হতো না
এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে দোকানদার ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে প্রভাষকের মাথায় আঘাত করতে গেলে তিনি সরে যান
এতে তাঁর হাতে আঘাত লাগে
এ সময় দোকানদার প্রভাষককে হত্যার হুমকি দেন
এ ঘটনায় ওই দিন দুপুরেই প্রভাষক আশরাফুল আলম বাদী হয়ে নীলফামারী সদর থানায় মামলা করেন
গতকাল পর্যন্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে
নীলফামারী সদর থানার ওসি নুরুল ইসলাম বলেন মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে চিঠি
২০৮ চালকলের অনুমোদন বাতিল
চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ না করায় যশোরের ২০৮টি চালকলের অনুমোদন লাইসেন্স বাতিল করা হয়েছে
এসব চালকলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানিয়ে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে
২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে
লাইসেন্স বাতিলের চিঠি গতকাল মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদের কাছে পাঠানো হয়েছে
জেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ হোসেন বলেন জেলার লাইসেন্সকৃত ৪৫০টি চালকলের মধ্যে ২১৬টি চালকলের মালিক সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য নির্ধারিত সময় গত ২৫ মের মধ্যে চুক্তিবদ্ধ হন
অন্যরা চুক্তিবদ্ধ না হওয়ায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়
অধিকাংশ চালকলমালিকদের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের লাইসেন্স বাতিল করা হয়েছে
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২২ হাজার ৮৮৬ মেট্রিক টন চাল ও চার হাজার ৪৬৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়
সরকার প্রতি কেজি চালের দাম ২৫ টাকা ও ধানের দাম ১৭ টাকা করে নির্ধারণ করে
২২ সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজার ১৪০ মেট্রিক টন চাল ও ৪৪ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে
নাম প্রকাশে অনিচ্ছুক এক চালকলমালিক বলেন বাজারে মোটা চালের দামও এখন ৩০ থেকে ৩২ টাকা
সেখানে ২৫ টাকা দাম নির্ধারণ করা হলে চালকলমালিকেরা কী করে গুদামে চাল দেবেন
এ কারণে চুক্তিবদ্ধ হওয়ার আগ্রহ হয়নি
জেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ হোসেন জানান ২০৮টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে
এসব চালকলের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে
তিনি আরও জানান সরকার চালকলমালিকদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে চুক্তিবদ্ধ যেসব চালকলমালিকেরা গুদামে চাল দেবেন পরবর্তী সময়ে তাঁদের প্রতি কেজিতে তিন টাকা করে বোনাস দেওয়া হবে
দুই নারীর রহস্যজনক মৃত্যু
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে
অন্যদিকে মাদারীপুরের কালকিনি ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মানিকগঙ্গা গ্রামের গৃহবধূ আরজু বেগমকে ২২ গত রোববার রাতে গলা টিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে
তাঁর স্বামী মো. গিয়াসউদ্দিনকে ৩০ পুলিশ গত সোমবার গ্রেপ্তার করেছে
এ ঘটনায় আরজু বেগমের বাবা মাইদুল হক নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম বলেন দুই বছর আগে ফেনীর দাগনভূঞা উপজেলার উলঙ্গা গ্রামের মাইদুল হকের মেয়ে আরজু বেগমের সঙ্গে নাঙ্গলকোটের মানিকগঙ্গা গ্রামের নূরুর রহমানের ছেলে মো. গিয়াসউদ্দিনের বিয়ে হয়
সম্প্রতি গিয়াস আরজুকে যৌতুকের জন্য চাপ দিচ্ছিলেন
এ নিয়ে রোববার রাতে গিয়াস গলাটিপে আরজুকে হত্যা করেন। সোমবার তাঁকে গ্রেপ্তারের পর তিনি হত্যার কথা স্বীকারও করেন
কালকিনি মাদারীপুর উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমন্দী গ্রামের অমল বালার ৪০ স্ত্রী অঞ্জনা বালা ২৪ গত রোববার রাতে রহস্যজনকভাবে মারা যান। অমল বালার দাবি, দাম্পত্য কলহের জের ধরে তাঁর স্ত্রী গত রোববার রাতে কীটনাশক পান করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে অঞ্জনার বাবা অর্জুন মণ্ডলের অভিযোগ, অমল তাঁকে নির্যাতন করে হত্যা করার পর তাঁর মুখে কীটনাশক ঢেলে দিয়েছেন। 
মানিকছড়ি খাগড়াছড়ি সোমবার তুলাবিল গ্রাম থেকে নিলুফা বেগম ৩৫ নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে
নিলুফার চাচা আবদুর রশিদ জানান গত শনিবার থেকে নিলুফা নিখোঁজ ছিলেন
সোমবার নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন
মানিকছড়ি থানার উপপরিদর্শক এসআই মো. মঞ্জুর এলাহী জানান বিষপানে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও অনেকে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন
